নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শৃঙ্খলা ফেরাতে ফুটপাত পরিদর্শনে খোদা বকশ ও আইজিপি

ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:২৩ 👁️ ৩৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা : ৫ জনকে জরিমানা

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট ও ইন্দিরা রোডের বেশ কয়েকটি ফুটপাত পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের সময় তারা ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং কীভাবে পথচারীর স্বার্থ বজায় রেখে সমন্বিত প্রচেষ্টায় ফুটপাতে শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

এ সময় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।