নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

অক্টোবর ৫, ২০২৪ ৯:৩৩ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

আরও পড়ুনঃ  পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

তিনি জানান, আবুল কালাম আজাদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।আগামীকাল রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।