নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শেখ হাসিনা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : শামা ওবায়েদ

জানুয়ারি ২৪, ২০২৫ ২:০৬ 👁️ ২৪ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চান। শেখ হাসিনা দেশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেগুলোকে ঠিক করতে হলে ৩১ দফাকে পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করতে হবে।”

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার ওপর ভিত্তি করে জাতির উদ্দেশ্যে বাংলাদেশের উন্নয়নের জন্য তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। এই ৩১ দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপি আড়াই বছর আগে সংস্কারের জন্য ২৭ দফা ঘোষণা করেছিল। তবে তৎকালীন ফ্যাসিবাদী সরকার তারেক রহমানের ২৭ দফাকে প্রচার করতে দেয়নি। আজ সেই ২৭ দফা হয়েছে ৩১ দফা।”

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল মাতুব্বর, আলিমুজ্জামান সেলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।