নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

জুন ২১, ২০২৬ ২:০৬ 👁️ ১৩৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে জার্মানি। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর বদলি খেলোয়াড় ডেনিজ উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুলিয়ান নাগলসম্যানের দল। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকলেও শেষ মুহূর্তের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে জার্মানরা।

আরও পড়ুনঃ  সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ১১ মিনিটে জসুয়া কিমিচের নিখুঁত ক্রস থেকে কাই হাভার্টজের শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

২২ মিনিটে লুকাস নমেচার দূরপাল্লার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও অল্পের জন্য গোল হয়নি। এক মিনিট পর কর্নার থেকে বল জালে জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেই গোল বাতিল করেন রেফারি।

আরও পড়ুনঃ  মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ক্রমাগত চাপ সামলেও ৩০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় আইভরি কোস্ট। আমাদ ডায়ালোর শট প্রথমে প্রতিহত করলেও ফিরতি বলে সুযোগ পেয়ে জোরালো শটে জার্মানির জালে বল জড়ান ফ্রাঙ্ক কেসি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা।

প্রথমার্ধের শেষ দিকে আরও একবার জার্মানির বল জালে গেলেও ভিএআরের সহায়তায় গোল বাতিল করা হয়। আক্রমণের শুরুতে ফাউলের কারণে কাই হাভার্টজের গোলটি স্বীকৃতি পায়নি।

আরও পড়ুনঃ  রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে জার্মানি। একের পর এক আক্রমণ চালিয়ে শেষ পর্যন্ত সমতায় ফেরে তারা। বদলি হিসেবে নেমে ডেনিজ উনদাভ জার্মানিকে ম্যাচে ফেরান। এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আবারও জালের দেখা পান উনদাভ।

তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের শক্তিশালী দলটি।

আইভরি কোস্ট দীর্ঘ সময় ধরে জার্মানিকে রুখে দিলেও শেষ মুহূর্তের হতাশায় পুড়তে হয়েছে তাদের। অন্যদিকে উনদাভের জোড়া গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জার্মানি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।