নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শেষ মুহূর্তে মেসির গোলে হার এড়ালো মায়ামি

ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৪:২৪ 👁️ ৬৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে এলএ গ্যালাক্সির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে তারা। কিন্তু অন্তিম মুহূর্তে লিওনেল মেসির গোলে হার এড়ায় মায়ামি। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা। তবে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে মায়ামি।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। যদিও আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে ছিল গ্যালাক্সি। প্রথমার্ধের লড়াইয়ে গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর ৭৫ মিনিটে এগিয়ে যায় গ্যালাক্সি। এ সময় মার্ক দেলগাদোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান দিজান জোভেলজিক। তার গোলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে গ্যালাক্সি।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

কিন্তু যোগ করা সময়ে (৯০+২) জর্ডি আলবার বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়িয়ে সমতা ফেরান মেসি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।