নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সংবিধান পঞ্চম সংশোধনীর সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত জামায়াত

জুন ২২, ২০২৫ ৭:১৭ 👁️ ৫৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ ও ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’– এ দুটি বিষয়কে অপরিবর্তনীয় রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদাকে সংবিধানের মূলনীতি হিসেবে যুক্ত করার সংস্কার কমিশনের প্রস্তাবেও একমত জানিয়েছে দলটি।

আরও পড়ুনঃ  জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সংলাপের শেষে জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়ে প্রথমে আলোচনা হয়েছে। সেখানে জীবদ্দশায় ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিষয়ে বেশির ভাগ দল একমত হয়েছে। তবে বিএনপি ও দুটি ছোট দল এখনো চূড়ান্ত মত দেয়নি।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

সংলাপের দ্বিতীয় অংশে সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয় উল্লেখ করে তাহের বলেন, “সংস্কার কমিশন যে চারটি মূলনীতি—সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা— যুক্ত করার প্রস্তাব দিয়েছে, আমরা তা সমর্থন করি। তবে আমরা চাই এর সঙ্গে পঞ্চম সংশোধনীর আলোকে বিসমিল্লাহির রহমানির রাহিম ও আল্লাহর ওপর পূর্ণ আস্থাও বজায় থাকুক।”

তাহের জানান, এ প্রস্তাবে বিএনপি, এনসিপি ও ইসলামি দলগুলো একমত হলেও বামপন্থি কয়েকটি দল এতে আপত্তি তুলেছে। তাদের মতে, ‘আস্থার’ বিষয়টি ধর্ম নিরপেক্ষ সংবিধানে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না।

দুই মেয়াদের প্রধানমন্ত্রী হতে পারবে এমন প্রস্তাব থেকে সরে এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দুই মেয়াদের সরকার বলতে আমরা পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রীত্বকেই বলেছি। সে অনুযায়ী ১০ বছর দুই পূর্ণ মেয়াদই হয়। একই পার্লামেন্টারি মেয়াদি একাধিক জন প্রধানমন্ত্রী হতে দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্যের ক্ষেত্রে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাওয়ারকে লিমিট ও দেশের স্থিতিশীলতা নির্ধারণ করা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

সংস্কার কমিশনের মাধ্যমে একমত আসলে হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দুই তিনদিনে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর টাইম পিরিয়ডের ক্ষেত্রে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং সংরক্ষিত নারী আসনের বিষয়ে অনেকটা একমত হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরও আগাতে পারবো।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।