নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১১:৫০ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৫০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার সংরক্ষিত ৫০টি আসনের একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন বলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম বাসসকে জানান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

তিনি জানান, আগামী ১৪ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এই নির্বাচনের ভোটার জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে কখনো ভোট হতে দেখা যায়নি।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

এবার ৫০ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি আর জাতীয় পার্টি পেয়েছে ২টি সংরক্ষিত আসন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল আজ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় ৫০ জনকেই বিজয়ী ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নারী প্রার্থীদের গেজেট আগামী মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। গেজেট প্রকাশের পর শপথ নেবেন ৫০ নারী সদস্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।