নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সকাল ৯টার আগেই সমাবেশে যাওয়ার নির্দেশনা মিনুর

নভেম্বর ২৯, ২০২২ ৪:৩০ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টার আগেই বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে মঙ্গলবার বিকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী 

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘এই সরকারের বিদায়ের সময় চলে এসেছে। জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে। আমরা মসনদে গেলে সেই সমস্ত অতি উৎসাহী পুলিশ সদস্যের বিচার হবে, যারা আমাদের দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছেন। গুলি করে হত্যা করছেন। এ জন্য সমাবেশ সফল করতে হবে। সবার প্রতি অনুরোধ সকাল ৯টার মধ্যে সমাবেশস্থলে ঢুকে পড়বেন।’

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

তিনি বলেন, ‘সবাই অনেক কষ্টে আছেন। এটা আমি বুঝি। আপনারা নির্যাতিত। আমার ছোট ছোট ভাইদের হত্যা করা হয়েছে। আল্লাহ কেন আমাকে আগে মৃত্যু দেয় না! একটা বিশেষ জেলার নিয়োগপ্রাপ্ত অযোগ্য পুলিশ সদস্যরা এই নির্যাতন চালিয়েছে। আমরা ক্ষমতায় আসছি। ইনশাল্লাহ এই সমস্ত পুলিশ সদস্যদের বিচার আমরা করব, বিচার হতেই হবে। জনগণ এখন বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার জন্য মুখিয়ে আছে।’

আরও পড়ুনঃ  ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

নগরীর মান্দা কলোনী ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সমন্বয়ক আকরাম আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও বিএনপি নেতা আনোয়ার হোসেনন উজ্জল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।