নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সন্ধ্যার পর রাজধানীতে ৩ বাসে আগুন

নভেম্বর ৮, ২০২৩ ১০:২০ 👁️ ৭৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যার পর অল্প সময়ের ব্যবধানে রাজধানীতে পরপর তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এভাবে একের পর এক বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে জিগাতলা বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার তথ্য আসে। আমরা ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে রাত ৮টার দিকে বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটির আগুন নিভে যায়।

এছাড়া সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পুরান ঢাকার তাঁতি বাজার মোড়ে আকাশ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করবে। গত সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।