নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সবচেয়ে বেদনাদায়ক বিষয় পিতার কাঁধে সন্তানের লাশ : শহিদুল ইসলাম বাবুল

জুন ২১, ২০২৫ ১:৪৪ 👁️ ৭১ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : জুলাই-আগস্টে নিহতদের স্মরণ করে কেন্দ্রিয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন- সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। এটা যে কত বেদনা দেয় তা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বলতে পারবেন না। শুক্রবার বিকালে ফরিদপুরের ভাঙ্গায় তুজারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন- এই খালিদ সাইফুল্লাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, তাদের রক্তের মধ্য দিয়ে আজকে আমরা এখানে সমাবেশ করতে পারছি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুনঃ  মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

তুজারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রফেসর শওকত আলীর সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী হাবিুবর রহমান হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা পৌরসভার সাবেক আহ্বায়ক এম এম মিজানুর রহমান পান্না, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু প্রমুখ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

এ জনসভায় তুজারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মিয়ার সঞ্চালনায় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।