নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সবাই বিয়ে করছে, আর আমি!

জানুয়ারি ১০, ২০২৪ ৪:৩০ 👁️ ৬৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় কবে বিয়ে করছেন— সে প্রশ্ন ঘুরছে বহু দিন থেকেই। কিন্তু তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তাদের। নিজেদের মতো করে উপভোগ করছেন নিজেদের জীবন।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

এরই মধ্যে একটি অন্য ধরনের ভিডিও পোস্ট করেছেন কৌশানী। এতে দেখা যাচ্ছে, একটি স্লিপ থেকে গড়িয়ে নামছেন নায়িকা।

বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন অভিনেত্রী। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

ভিডিওটি পোস্ট করে নায়িকা লেখেন, এ দিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্য দিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন নায়িকা। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। শোনা যাচ্ছে, এই সিনেমাতেও দেখা যাবে বনি-কৌশানী জুটিকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।