নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘সম্মান’ দেখিয়ে বেশি দামে মুশফিক-মাহমুদউল্লাহকে কিনল রাজশাহী-রংপুর

নভেম্বর ৩০, ২০২৫ ৯:৩৮ 👁️ ৪২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিপিএলে নিলামের প্রথম ডাকে দল পাননি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। স্থানীয় খেলোয়াড়দের নিলাম শেষে তারা দল পেয়েছেন।

আরও পড়ুনঃ  এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

প্রথমবারে ডাক না পাওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে ‘সি’ ক্যাটাগরিতে নাম ওঠার কথা ছিল মাহমুদউল্লাহ ও মুশফিকের। তাতে তাদের ভিত্তিমূল্য হতো ২২ লাখ রুপি। কিন্তু তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে আগের ক্যাটাগরিতেই নেওয়া হয়েছে। মাহমুদউল্লাহ হয়েছেন রংপুর রাইডার্সের। আর রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে মুশফিককে। দুজনকেই তাদের ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় কেনা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

পরে রংপুর রাইডার্স ফেসবুক পোস্টে লিখেছে, ‘মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!’ এর আগে দল না পেয়ে মুশফিক রহস্যময় পোস্ট দেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।’

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

দেশি খেলোয়াড়দের মধ্যে নাঈম শেখকে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আরেক তারকা লিটন দাস রংপুর রাইডার্সে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।