নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

অক্টোবর ৫, ২০২৬ ৭:১৭ 👁️ ৮ views
Link Copied!

বাবুল, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ১ নং চরকালকিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ বাজারের প্রধান সড়কে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউসুফ নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সরকারি জমিতে এভাবে স্থাপনা তোলায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটার পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

​এলাকাবাসীর অভিযোগ, নবীগঞ্জ বাজারের ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে ইউসুফ নামের ওই ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন। নির্মিত দোকানের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে, যার ফলে ভারী কিংবা ছোট কোনো যানবাহনই ওই স্থানে স্বাভাবিকভাবে ‘ইউ-টার্ন’ বা মোড় নিতে পারবে না। তারা জানান, কোনো প্রকার নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে এই নির্মাণকাজ চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

​এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সরকারি কোনো জায়গা দখল করিনি। আমার নিজের জায়গায়ই দোকানঘর নির্মাণ করছি।”

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

​এদিকে বিষয়টি নিয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, “এ বিষয়ে আমরা আগে অবগত ছিলাম না, সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি প্রথম জানতে পারলাম। তথ্যটি যাচাই করা হবে। সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​সরকারি সম্পত্তি উদ্ধার এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে অনতিবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সচেতন মহল ও সাধারণ ব্যবসায়ীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।