নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে আরএমপি’র নোটিশ

জানুয়ারি ৩০, ২০২৪ ৬:২০ 👁️ ১০০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৫ (পঁচিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর দ্বিতীয় গ্রুপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো-

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, মতিহার, রাজশাহী, গভ: ল্যাবরেটরী হাইস্কুল, রাজপাড়া, রাজশাহী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজপাড়া, রাজশাহী, সরকারি প্রমথনাথ (পি.এন.) বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী, হাজী মুহাম্মদ মহসীন গভঃ হাইস্কুল, রাজপাড়া, রাজশাহী, মাদারবখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা,রাজশাহী, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, বুলনপুর, রাজপাড়া, রাজশাহী, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজপাড়া, রাজশাহী, রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়, হেতেম খাঁ, বোয়ালিয়া,রাজশাহী, রাজশাহী কলেজিয়েট স্কুল, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী কোর্ট একাডেমী, রাজপাড়া, রাজশাহী, রাজশাহী কোর্ট কলেজ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী, রাজশাহী গভ: সিটি কলেজ, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজপাড়া, রাজশাহী, রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, কাজিহাটা, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী, শাহ্ মখদুম কলেজ, বোয়ালিয়া, রাজশাহী, শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, বোয়ালিয়া, রাজশাহী, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী বরেন্দ্র কলেজ, বোয়ালিয়া, রাজশাহী।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

মঙ্গলবার (৩০ জানুয়ারি) আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।