নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো ৬০ দিন

নভেম্বর ১৬, ২০২৪ ৯:৩৪ 👁️ ৩৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এর আগে গত সেপ্টেম্বরে দুটি প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সইয়ে শুক্রবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উক্ত পদমর্যাদার কর্মকর্তাদেরও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি দন্ডবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সরকার এ ক্ষমতা অর্পণ করেছে। এই দন্ডবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতাধীন অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তথ্যসূত্র: আজকের পত্রিকা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।