নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

সেপ্টেম্বর ২১, ২০২৬ ৫:৩২ 👁️ ৯৬ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : ভাষাসৈনিক আতাউর রহমানের পুত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখ্শের নাতি, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আরও পড়ুনঃ  দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ সাংবাদিককে হারালো। তাঁর দীর্ঘদিনের কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

সাইদুর রহমান রাজশাহীর সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘ সময় রাজশাহী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজশাহীর সামাজিক ও পেশাজীবী অঙ্গনেও পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী এডটিরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ, সহ সভাপতি আফজাল হোসেন, সম্পাদক, আমাদের রাজশাহী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু ,সম্পাদক, রাজশাহী সংবাদ, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব,কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম,সম্পাদক দৈনিক সানশাইন,দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, সম্পাদক, গণধ্বনি প্রতিদিন, নির্বাহী সদস্য এসএম কাদের দৈনিক বার্তা, আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক, দৈনিক সোনার দেশ এবং ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম সম্পাদক, দৈনিক উপচার,এনায়েত করিম, সম্পাদক, উত্তরা প্রতিদিন,মজিবুল হক বকু সম্পাদক, দৈনিক রাজবার্তা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এক যৌথ শোকবার্তায় তারা মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।