নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার

সেপ্টেম্বর ৩, ২০২৪ ৬:৪৫ 👁️ ৪২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দেশের সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, পিবিআই এর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।