নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সামনেই ছবিমুক্তি, এর মাঝেই পিতৃবিয়োগ অভিনেতা আয়ুষ্মান খুরানার

মে ১৯, ২০২৩ ১০:০২ 👁️ ৫১ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ কাছের মানুষকে হারালেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। সবে সাফল্যের মুখে দেখেছেন। পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্রে অভিনয় করলেন অপারশক্তি। এর মাঝেই দুঃসংবাদ তাঁদের পরিবারে। প্রয়াত এই দুই অভিনেতার বাবা পি খুরানা। শুক্রবার মোহালিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার বাবা। শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন পি খুরানা। শুক্রবার মোহালিতেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার বাবার।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

আয়ুষ্মান কিংবা অপারশক্তি কেউ এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের মুখপাত্র একটি বিবৃতি দিয়ে বলেন, ‘‘গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানার বাবা পি খুরানা সকাল ১০.৩০ নাগাদ প্রয়াত হয়েছেন। পরিবারের এমন দুর্দিনে আপনাদের সকলের সহযোগিতা আশা করি।’’

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

অভিনেতার বাবা উত্তর ভারতের খ্যাতনামী জ্যোতিষীদের মধ্যে অন্যতম। জ্যোতিষবিদ্যার বেশ কিছু বই লিখেছেন পি খুরানা। যদিও জ্যোতিষচর্চায় বিশ্বাসী নন আয়ুষ্মান, তবে বাবার সঙ্গে তাঁর রসায়ন ছিল দেখার মতো। বাবা নয়, বরং বাবাকে ‘বন্ধু’ বলতেই স্বচ্ছন্দ অভিনেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।