নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাম্প্রতিক হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬

অক্টোবর ২৪, ২০২৩ ৩:১৫ 👁️ ৮৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল ৪০০।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

গাজার ইন্টেরিয়র মিনিস্ট্রি সর্বশেষ হামলায় আরও ১০ জনের নিহত হওয়ার খবর জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর তথ্য মতে, গত ২৪ ঘণ্টার বেশি সময়ে নির্মমভাবে খুন হওয়া মোট ফিলিস্তিনির মধ্যে ১৮২টি শিশু রয়েছে যাদের বেশিরভাগই ছিল দক্ষিণ গাজায়।

আরও পড়ুনঃ  ‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

সংস্থাটি জানায়, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫,০৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২,০৫৫ শিশু, ১,১১৯ জন মহিলা এবং ২১৭ জন বয়স্ক ব্যক্তি রয়েছে। একই সময়ে ইসরায়েলে ১,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এদিকে, ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে ৯৫ জন প্রাণ হারিয়েছে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

ইসরায়েলি সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৩২০টিরও বেশি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে বলে দাবি করেছে।

চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে, অনেকে বলেছেন যে গাজায় ধ্বংসাত্মক মৃত্যুর সংখ্যা ফিলিস্তিনিদের গণহত্যার সমান।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে উদ্বেগজনক নিপীড়ন এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও খাদ্যসহ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও জাতিসংঘ বারবার একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েও পশ্চিমাদের বাদার মুখে সেই প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।