নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সারদায় অনুষ্ঠিত হলো প্রশিক্ষণার্থী কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ

জুন ২২, ২০২৫ ২:২৪ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজে ৩৫৭ জন টিআরসি অংশ নেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

এদের মধ্যে সাব্বির হোসেন (পিএ/৩২০) বেস্ট টিআরসি ও বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সুমন আলী (পিএ/১২৮) বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার হিসেবে নুরনবী (পিএ/৫৫১) নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

এসময় নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগনের শাসক নয়, সেবক। কথাটি মাথায় রেখে জনগনের পুলিশে রুপান্তরিত হতে হবে। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের সম্পদ রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে দায়িত্বশিল ভূমিকা পালন করতে করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।