নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সালমানকে নিয়ে যা বললেন দিয়া মির্জা

নভেম্বর ৩০, ২০২৪ ৪:৫৮ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রেগে গেলে একেবারে অন্য রূপ ধারণ করেন বলিউড অভিনেতা সালমান খান কিন্তু তার মতো বড় মন পাওয়াও নাকি সহজ নয়। বন্ধু হিসেবেও কোনও তুলনাই হয়না। সম্প্রতি সালমান সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী দিয়া মির্জা।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিয়া। সেই ছবির শুটিং সেটের মুহূর্ত আজও মনে রেখেছেন অভিনেত্রী। কারণ তিনি ছিলেন সালমান অনুরাগী।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

দিয়া এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘ওই ছবিতে কাজ করার আগে থেকেই আমি সালমানের অনুরাগী ছিলাম। কাজ শুরু করার পরে, প্রতিদিন ওর দিকে তাকিয়ে থাকতাম।’

অভিনেত্রীর কথায়, ‘ভাবতাম সত্যিই আমি সালমানের সঙ্গে কাজ করছি! বিশ্বাস হত না। যার ছবি আমি বার বার দেখতাম, তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অবিশ্বাস্য ছিল।’

রাজস্থানে ভিড়ের মাঝে ছবির শুটিং ছিল। ভিড়ের মাঝে যাতে দিয়ার অস্বস্তি না হয়, সেই দিকে নজর রাখছিলেন সালমান। সেই সময় শুটিং সেটে মহিলারা ছিলেন না। পুরুষদের ভিড়ে নায়িকার সুরক্ষার ভার নিয়েছিলেন ভাইজান নিজেই।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

দিয়া বলেছেন, ‘এখন যেমন ছবির সেটে লিঙ্গ সাম্য বজায় থাকে, তখন তেমন ছিল না। ছবির সেটে মহিলা কলাকুশলী কমই থাকতেন। পুরুষশাসিত ইন্ডাস্ট্রি ছিল। মনে আছে, আমার নিরাপত্তা নিয়ে সালমান খুব সতর্ক থাকতেন।’

শুটিংয়ের পরেও যাতে গাড়িতে দিয়া আগে উঠে পড়েন, সেই দিকে খেয়াল রাখতেন সালমান। তার কথায়, ‘এমন অভিনেতা সত্যিই হাতে গুনে পাওয়া যায়। খুব কম মানুষই অন্যের নিরাপত্তা নিয়ে এতটা ভাবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।