নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়ালেন পাঁচ নারী। রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে টিকেট কাটার লাইনে দাঁড়ায় শতাধিক নারী-পুরুষ। বেলা ১১টার দিকে ভূক্তভোগীরা খেয়াল করেন তাদের ব্যাগে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নাই। তাৎক্ষণাত থানায় খবর দেন তারা। সেখানে পুলিশ গিয়ে ভূক্তভেগীদের সাথে কথা বলেন। উপজেলার সোনাপাতিল গ্রামের রুমি বেগমের একটা স্বর্ণের চেইন, মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের হালিমা বেগমের নগদ ৪ হাজার ৬’শ টাকা, রুপার মালা ও বাজু, ছোট চৌগ্রামের আসমা বেগমের ৭ আনা স্বর্ণের চেইন ও আধখোলা গ্রামের আসমা বেগমের নগদ ২৭ হাজার ও কলম নজরপুরের কুলসুম বেগমের ১১’শ টাকা খোয়া গেছে। ভূক্তভোগী হালিমা বেগম ও আসমা বেগম...
Developed by BDITHOST