নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিডনিতে মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ

নভেম্বর ৩০, ২০২৫ ৫:৩৭ 👁️ ৪৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি শহরে মাঝ-আকাশে চলন্ত দু’টি হালকা বিমানের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের একমাত্র পাইলট নিহত হয়েছেন। রোববার সিডিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

এতে বলা হয়েছে, সিডনির আকাশে ফরমেশন ফ্লাইট চলাকালীন দুটি হালকা বিমানের মাঝে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে একটি বিমান মাটিতে বিধ্বস্ত হওয়ায় পাইলট নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপশহর ওয়েডারবার্নের বিমানবন্দরের কাছে জঙ্গলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। পরে সেখান থেকে বিধ্বস্ত বিমানের পাইলটের মরদেহ উদ্ধার করেন তারা।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দু’টি হালকা বিমান মাঝ-আকাশে সংঘর্ষে জড়িয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। একটি বিমান পার্শ্ববর্তী জঙ্গলে বিধ্বস্ত হয়।

পুলিশ বলেছে, খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইলটের মরদেহ উদ্ধার করেছেন। তিনি বিমানটির একমাত্র আরোহী বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

‘‘অন্য বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে এবং পাইলট অক্ষত আছেন।’’

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) বলেছে, এক ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের দুটি ভ্যানস আরভি-৭ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, চারটি বিমানের ফরমেশন ফ্লাইটের অংশ হিসেবে ওই বিমান দুটি ওয়েডারবার্ন বিমানবন্দরে অবতরণের জন্য ফেরার সময় সংঘর্ষ ঘটে বলে এটিএসবিকে জানানো হয়েছে।

‘‘সংঘর্ষের মুখোমুখি হওয়া বিমানের একটি নিরাপদে অবতরণ করেছে। তবে অন্যটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানের পাইলট নিহত হয়েছেন।’’

সূত্র: এএফপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।