নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিসি ক্যামেরায় চোখ রেখে চলত মাদকের কেনাবেচা

মার্চ ৩, ২০২৪ ১১:২৮ 👁️ ৫০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বস্তির ভাঙাচোরা ঘর। সেই ঘরের গোপন জায়গায় বসানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এর কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি নজরদারি করা। আর ভেতরে মনিটরে চোখ রেখে নিরাপদে চলে মাদক বিকিকিনি। খোঁজ পেয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

তবে পালিয়ে যেতে সক্ষম হন ঘরের মালিক মোসা. শাহিদা (৩০)। এ সময় ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা, চারটি সিসি ক্যামেরা, একটি মনিটর ও নগদ ১ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

ঘটনাটি ঘটে শনিবার রাতে রাজশাহী মহানগরীর আইডি বাগানপাড়া মহল্লায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পালিয়ে যাওয়া শাহিদার সহযোগী রতন আলী (৩৯) ও মো. মৃদুল (৩০), মাদকসেবী খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৬), মো. শাকিল (২৪), দুলু শেখ (৬৭) ও মো. রাকিব (২২)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শাহিদা তাঁর বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি করতেন। দেখতেন তাঁর বাড়ির দিকে কেউ আসছে কি না। এভাবে নজরদারি করে তিনি নিরাপদে মাদক কারবার করতেন।’

আরও পড়ুনঃ  রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

তিনি বলেন, ‘র‍্যাব সদস্যরা অভিযানে গেলে শাহিদা সিসি ক্যামেরায় দেখেই বাড়ি থেকে পালিয়ে যান। তবে ধরা পড়েন দুই সহযোগী ও চার মাদক কারবারি। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় শাহিদাকেও পলাতক আসামি করা হয়েছে। তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।