নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

এপ্রিল ২৩, ২০২৬ ৫:৪১ 👁️ ৮১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুনঃ  জনগণের সেবা নিশ্চিত করা নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২২ এপ্রিল আনুমানিক ৫:৪০ মিনিটে খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিমপাড়া নামক এলাকা ২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি মোঃ শান্ত শেখ (২০), পিতা- মোঃ হান্নান শেখ, গ্রাম- চরমাজারদিয়া, পোষ্ট- হরিপুর, থানা- দামকুড়া, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

অপর অভিযানে, ২৩ এপ্রিল রাত আনুমানিক ৩:৫০ মিনিটে চারঘাট বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন সুইচ গেইট নামক এলাকা থেকে পলিথিনে মোড়ানো ৩০০ পিস ভারতীয় ইয়াবা (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।