নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সীমান্ত দিয়ে পুশইন সহ্য করা হবে না : রিজিয়ন কমান্ডার

অক্টোবর ৫, ২০২৫ ১১:০৮ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া মেনে নেওয়া হবে না এবং সীমান্ত দিয়ে পুশইন সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

আরও পড়ুনঃ  উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

রোববার (৫ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ফরিংগা বিওপি উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গায় সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হয়নি সীমান্তবর্তী সেসব জায়গা দিয়ে পুশইনসহ সব সীমান্ত চোরাচালান কঠোর হাতে দমন করা হবে। পুশইন, সীমান্ত চোরাচালান, মাদক, গরু পাচারসহ সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

এসময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।