নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সেই শোভনকেই বিয়ে করছেন সোহিনী!

জুন ২৮, ২০২৪ ১২:৩১ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অনেক দিন ধরেই গুঞ্জন, অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় প্রেম করছেন। সম্পর্কের প্রথম দিন থেকেই তারা খবরের শিরোনামে। শুরুতে শোভন অস্বীকার করেন এবং সোহিনী মুখে কুলুপ আঁটেন।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

পরে নানা ছবিতে তাদের ফ্রেম ভাগাভাগি দেখে ভক্তরা কিছুটা নিশ্চিত, বিয়ে না হলেও প্রেমেই আছেন তারা। প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও মিলছিল।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

মঙ্গলবারের (২৫ জুন) খবর, সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা। যদিও দুজনের কেউই এখনো এ বিষয়ে মুখ খোলেননি; বরং তারা এখন ব্যস্ত শপিংয়ে।

একাধিক সূত্র বলছে, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে নায়িকা নাকি এরই মধ্যে প্রথম সারির অলংকার বিপণি থেকে সোনার গয়না কিনেছেন। এ-ও শোনা গেছে, বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান। তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।