নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সোনাক্ষীর জন্মদিনেই জাহিরের সঙ্গে প্রেমে সিলমোহর! শত্রুঘ্ন-কন্যাকে কী লিখলেন অভিনেতা?

জুন ২, ২০২৩ ১১:২৫ 👁️ ৪৩ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ এই মুহূর্তে আনন্দে ভাসছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘দহাড়’ সিরিজ়টি। ইতিমধ্যেই এই সিরিজ়ে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সকলেই। এ ছাড়াও সদ্য সমুদ্রমুখী ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। এখনও গৃহপ্রবেশ হয়নি, চলছে শেষ মুহূর্তের অন্দরসজ্জা। রোদ ঝলমলে সকালে নতুন ফ্ল্যাটের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এ বার ফের সুখবর। বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল সম্পর্কে রয়েছেন জাহির ইকবাল ও সোনাক্ষী সিন্‌হা। যদিও দুই তারকার মুখে ছিল কুলুপ আঁটা। অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে ‘আই লভ ইউ’ বললেন জাহির। পাল্টা কী জবাব এল সোনাক্ষীর তরফে?

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

অবশেষে সব জল্পনার অবসান। সমাজমাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালবাসার কথা স্বীকার করে নিলেন তাঁরা। সোনাক্ষীর ৩৬তম জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জাহির লেখেন, ‘‘লোকে তো কত কথাই বলবে। তবে তুমি জানো যে আমার উপর ভরসা করতে পারো। গোটা পৃথিবীটা দেখো তুমি। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক। আই লভ ইউ।’’

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

জাহিরের এই সোজাসাপটা প্রশংসায় পাল্টা হৃদয়ের ইমোজি পাঠান সোনাক্ষীও। চলতি বছর সলমন খানের বোনের বাড়ির ইদের অনুষ্ঠানে প্রথম বার একসঙ্গে জুটি বেঁধে আসেন সংবাদমাধ্যমের সামনে। তার পর অভিনেত্রীর জন্মদিনের এমন প্রেমমাখা বার্তা। জাহিরের তরফে তা হলে কি সম্পর্কে সিলমোহর দিলেন দুই তারকা! সেই নিয়ে জল্পনা মায়ানগরীতে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

জাহির ইকবাল বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এসকেএফ ফিল্মসের ব্যানারে। সলমনের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জাহিরের বাবার। জাহিরের বোনের বিয়েতে তাঁকে মঞ্চে দেখে অভিভূত হয়েছিলেন সল্লুভাই। তার পরই ছবিতে সুযোগ দেন জাহিরকে। যদিও সে ছবি হিট হয়নি। তবু সোনাক্ষীর কারণে বার বার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।