নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সোনামসজিদ স্থলবন্দরে ৩ বছর পর এলো ৬০ টন টমেটো

সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:২৫ 👁️ ১৩ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন বছর পর এসেছে ৬০ মেট্রিক টন টমেটো।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারতীয় দুইটি ট্রাকভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এই স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে বন্ধ ছিল। হঠাৎ আজ দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এসব টমোটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।