নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অবরোধের আগের রাতেই রাজধানীতে ৪ বাসে আগুন

নভেম্বর ১১, ২০২৩ ১০:১২ 👁️ ১৫২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রোববার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই শনিবার রাতে সোয়া ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে এবং রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ চার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ‘সময়’ পরিবহনের। দুটি বাসের আগুনই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ৭ মিনিটের মাথায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায় এবং অগ্নি নির্বাপণ করে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি লাল সবুজ পরিবহনের।
এছাড়া, রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয় বলে জানান ডিউটি অফিসার রাশেদ। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ওই আগুন নেভায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।