দুর্গাপুর প্রতিনিধি : আনন্দের বন্যা বইছে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে। আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ চলছে আনন্দ উল্লাস। রাজশাহী ছয়টি আসনের মধ্যে বিগত সময়ে দুই একটি আসনে প্রতিমন্ত্রী পেলেও স্বাধীনতার পর থেকে রাজশাহী-৫ আসনে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের দলীয় নেতারা এই আসনে নেতৃত্ব দিলেও মন্ত্রীসভার সদস্য হতে পারেননি কেউ। তবে সেই ইতিহাস পাল্টে এবার এই প্রথম কোনো মন্ত্রী পেলেন পুঠিয়া-দুর্গাপুরবাসী। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে তৃতীয়বার নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দয়িত্ব পেয়েছেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার নির্বাচনী এলাকা পুঠিয়া ও দুর্গাপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ করেছেন আনন্দ উল্লাস। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে...
Developed by BDITHOST