নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান অস্ট্রেলিয়ার সাবেক ৬ প্রধানমন্ত্রী

অক্টোবর ৩০, ২০২৩ ১০:১৫ 👁️ ১১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রের বিকল্প নেই জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ছয়জন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে সোমবার সকালের দিকে এই বিবৃতি দিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

বিবৃতিতে দেশটির সাবেক ছয় প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি হচ্ছে দুই রাষ্ট্র সমাধান। সোমবার সকালে প্রকাশিত বিবৃতিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এবং গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

বিবৃতিতে সই করেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, কেভিন রুড, জুলিয়া গিলার্ড, টনি অ্যাবট, ম্যালকম টার্নবুল এবং স্কট মরিসন। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং বিবৃতিতে সই করেননি।
বিবৃতিতে অস্ট্রেলিয়ায় থাকা ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে অস্ট্রেলীয়দের পরস্পরকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে গ্রহণ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

এতে বলা হয়, আমাদের হৃদয় যদি ঘৃণায় পরিপূর্ণ থাকে, তাহলে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডই করবো। এই প্রধানমন্ত্রীরা গাজায় মানবিক প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যাতে করে ফিলিস্তিনিরা ত্রাণ পায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।