নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্বামীর ছুরিকাঘাতে মহিলা আ.লীগ নেত্রী নিহত

জুলাই ৩০, ২০২৩ ৮:৪৪ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত একটায় উপজেলার মোহনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাজমা খাতুন (৪৫)। তিনি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। ঘটনার পর প্রতিবেশিরা তার স্বামী স্বামী আব্দুর রহিমকে (৪৮) আটক করে পুলিশে দিয়েছেন।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন নাজমা। এ সময় নাজমার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন তার স্বামী রহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্রতিবেশিরা নাজমার স্বামী রহিমকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত নাজমার ছোট ভাই আরিফ হোসেন হত্যা মামলা করেছেন। এ মামলায় রহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর নাজমার মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।