নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘স্বার্থবাদী’ বলে কটাক্ষ রাশমিকা মান্দানাকে

ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:১৪ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনও সিনেমার কারণে কখনও আবার তার বহুচর্চিত বয়ফ্রেন্ডকে নিয়ে। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। আবারও বিতর্কিত মন্তব্যের কারণে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বলেছেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার ভক্ত-অনুরাগীরা। রশমিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানাকে বলতে শোনা যায়, ‘আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।’

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহে অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের। যার কারণে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

রাশমিকাকে কটাক্ষ করে এক নেটিজেনের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’ আরেকজনের ভাষ্য, ‘কতটা স্বার্থবাদী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়।’ রশমিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।