নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী রাজশাহী আসবেন কাল

মার্চ ১০, ২০২৪ ১২:৩৯ 👁️ ৭১ views
Link Copied!

তথ্যবিবরণী : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগামীকাল (১০ মার্চ) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি রবিবার সকাল নয়টায় বিমানযোগে রাজশাহী পৌঁছে নওগাঁর পত্নীতলা উপজেলার উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুনঃ  রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বেলা পৌনে এগারোটায় মন্ত্রী পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং কৃষিজীবীদের ‘চিকিৎসাসেবা ও স্বাস্থ্য সচেতনতা’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি পুনরায় রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সন্ধ্যা ছয়টায় স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বিভাগের সকল জেলার সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে নয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণের সঙ্গে মতবিনিমিয় করবেন।

ওই দিন বেলা সোয়া এগারোটায় স্বাস্থ্যমন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।