নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

মার্চ ১৪, ২০২৪ ১০:১৮ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : হাতিরপুলে কাঁচাবাজার সংলগ্ন ‘রাজ কমপ্লেক্স’ ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার সংলগ্ন ‘রাজ কমপ্লেক্স’ ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

জানা গেছে, আগুনের ঘটনায় ভবনটিতে আটকেপড়া ৪ জনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা ‘রাজ কমপ্লেক্স’ ভবনটির দ্বিতীয় তলায় আগুনের খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।