নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

হাথুরুসিংহের একটা দুর্বলতা আছে, জানালেন তারকা

নভেম্বর ৩, ২০২৩ ৮:০১ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে বাংলাদেশ পেয়েছিল বেশ কিছু বড় সাফল্য।

যে কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে ফের নিয়োগ দেওয়া হয় হাথুরুসিংহেকে।

ভারতে চলমান বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে কোচ হাথুরুসিংহেকে নিয়েও।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার তারকা পেসার তারেক আজিজ বলেন, একেকজন কোচের একেক দৃষ্টিভঙ্গি থাকে। আমার কাছে কোনো কোচই খারাপ না। তবে আমার ছাত্র কেমন, সেটার ওপর আমার পরিকল্পনার অনেকটাই নির্ভর করে।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় হাথুরু চলে গিয়েছিল, তাকে দ্বিতীয় মেয়াদে আনাটাও যেমন ঠিক হয়নি; আবার যে প্রক্রিয়ায় আমরা একটার পর একটা কোচ বদল করছি, সেটা কোনোভাবেই ভালো কিছু হতে পারে না। সব জায়গায় গলদ রয়ে গেছে। এই গলদ ঠিক না করলে কেউই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ঘটাতে পারবে না।

তারেক আজিজ আরও বলেন, জাতীয় দলের একজন কোচ যখন আপনি নিয়োগ দেন, তখন কিন্তু তাকে দুই বছরের জন্য নিয়োগ দেন। তার মূল্যায়নটা হয় ফলাফলের ভিত্তিতে। তাই জাতীয় দলের কোনো কোচ কখনই ডেভেলপমেন্টের প্রক্রিয়ায় এগিয়ে যেতে চায় না।

সাবেক এই তারকা আরও বলেন, আমি মনে করি, হাথুরু অনেক টেকটিক্যাল একজন কোচ কিন্তু ম্যানেজমেন্টের জায়গায় তার একটা দুর্বলতা আছে। ও কিন্তু চায় যেকোনো মূল্যে জিততে; কিন্তু যাদের নিয়ে চিন্তাটা করছেন তারা কতটা যোগ্য সেটাও আপনাকে দেখতে হবে। এটা করতে গেলে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।