নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হাবিপ্রবি’র স্নাতকে ভর্তির আবেদনের সময়সীমা ১৩ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে

মার্চ ৭, ২০২৫ ৪:০৬ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি পরিশোধের সময়সীমা ১৩ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. মোবারক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

এতে বলা হয়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবষের্র স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন এবং ফি পরিশোধের সময়সীমা আগামী ১৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

একইসাথে ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ৫ মে ‘এ’ ইউনিট, ৬ মে ‘বি’ ইউনিট এবং ৭ মে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের (www.hstu.ac.bd) ওয়েব সাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।