নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

মে ১৩, ২০২৫ ৩:৩৪ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

সোমবার বেলা সোয়া ১২টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৩১টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করেন।

এছাড়াও, আরএমপির বিভিন্ন থানা থেকে উদ্ধারকৃত আরও ৪৩টি মোবাইল ফোন ইতোমধ্যে সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভ্রমণের সময় বাসের কোন সারির আসন বেশি নিরাপদ

উল্লেখযোগ্য বিষয় হলো, এসব মোবাইল ফোন শুধু রাজশাহী মহানগর নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিনির্ভর কার্যক্রম হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি পুলিশের জনসেবামূলক মনোভাবের প্রতিফলন। এমনকি কয়েক বছর আগের হারানো ফোনও উদ্ধার করা সম্ভব হয়েছে, যা আরএমপির একটি উল্লেখযোগ্য সাফল্য।”

তিনি আরও বলেন, “হারানো মোবাইল ফিরে পাওয়া নাগরিকদের উচিত সামাজিক মাধ্যমে সচেতনমূলক বার্তা দেওয়া, যাতে অন্যরাও অনুপ্রাণিত হন এবং অপরাধীরা সতর্ক হয়।”

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোবাইল ফেরত পাওয়া মালিকরা আরএমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই জনবান্ধব উদ্যোগের মাধ্যমে শুধু আমাদের হারানো সম্পদই ফিরিয়ে দেওয়া হয়নি, বরং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও সুদৃঢ় হয়েছে।” তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এমন মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবা অব্যাহত থাকবে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সহায়তার জন্য আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত সহায়তার জন্য সাইবার হটলাইনে (+৮৮০১৩২০৬১৯৯৯) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।