অনলাইন ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩৮ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানের ইনিংস খেলার পথে প্রায় ১২ বছর অক্ষত থাকা দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান হাশিম আমলার রেকর্ড ভাঙলেন গিল।
ভারতের ব্যাটসম্যানের মধ্যে এতদিন এ রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। ২০১৪ সালে ৪৮ ইনিংসে ২ হাজার রান করেছিলেন বাঁহাতি ওপেনার।
২০১৯ সালে ওয়ানডে অভিষেক হওয়া শুভমান গিল ১০ ফিফটি আর ৬টি সেঞ্চুরির সাহায্যে ২ হাজার রানের ক্লাবে ঢুকেছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

