নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৫ ১:০৬ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত সোয়া ৮টায় ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে যান মির্জা ফখরুল। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। পরে সেখান থেকে তাকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়েই মির্জা ফখরুল তাকে দেখতে হাসপাতালের উদ্দেশ্য রওনা হন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার সাংবাদিকদের জানান, আমিরে জামায়াতের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।