নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

ডিসেম্বর ২৪, ২০২৪ ২:৫৪ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেমোক্রেটিক পার্টির এই নেতা জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অ্যাঞ্জেল উরেনা বলেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকেলে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুনঃ  দণ্ডপ্রাপ্ত, পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের অবস্থান অনড় : জাহেদ উর রহমান

পোস্টে বিস্তারিত আর কিছু জানাননি উরেনা। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই ক্লিনটনের অবস্থা স্থিতিশীল এবং শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।

এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।

যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কমবয়সী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।