অনলাইন ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল গত আট মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার (৫ আগস্ট) এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। এই ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম দিন উপলক্ষে। জেনারেল ইজাদিকে ‘ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ’ হিসেবে বর্ণনা করেন হিজবুল্লাহ নেতা। নাঈম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সংগঠিত, সুসংহত এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি অস্ত্র সমর্পণের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বলেন, এই চাপ লেবাননের স্বার্থ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি। তিনি আরও বলেন,...
Developed by BDITHOST