নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হুমকি পেয়েছেন তিশা, ফোন নম্বরও ছড়িয়ে দেওয়া হয়েছে

জানুয়ারি ১, ২০২৫ ৯:৪৫ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রেক্ষাগৃহের পর এবার টিভি পর্দায় মুক্তি পেতে চলেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

আগামী ৩ জানুয়ারি দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতিভিত্তিক এই স্যাটেয়ার। সে উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) চ্যানেলে আই প্রাঙ্গণে এক সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা।

যেখানে তিনি জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন।

সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনও হুমকি পেয়েছেন কিনা? জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ পেয়েছি। সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলব, সিনেমা মুক্তির পর কী হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে এটাই আমার জন্য বড় বিষয়।’

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

টিভির পর্দায় সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন, ‘একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।’

প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এসেছেন। ২০ দিনে সিনেমাটি কতটা ব্যবসা করল- এমন প্রশ্নের উত্তরে তিশা বললেন, ‘প্রথমদিন থেকে মানুষ সিনেমাটি দেখছে। বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেনো মানুষের কাছে পৌঁছায়।’

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

সবশেষে তিশা জানান, ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভি-তে সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮ টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় ও দীপ্ত টিভিতে প্রচার হবে রাত সাড়ে ১০টায়। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে।

সংবাদ সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।