নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

হৃদয় খানের তৃতীয় সংসারও টিকলো না

ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:১০ 👁️ ১৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক হৃদয় খানের তৃতীয় সংসারেও ভাঙনের খবর মিলেছে। স্ত্রী হুমায়রার সঙ্গে একছাদের নিচে থাকছেন না হৃদয় খান।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

এই শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে, হৃদয়কে ডিভোর্স দিয়েছেন তার তৃতীয় স্ত্রী হুমায়রা। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই দম্পতি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

বহুদিন ধরেই নাকি একছাদের নিচে থাকছেন না হৃদয় খান ও তার স্ত্রী হুমায়রা। গায়কের ওপরে নানা কারণে অতিষ্ঠ ছিলেন তিনি। যে কারণে এই শিল্পীকে ডিভোর্স লেটার পাঠান।

তবে বিচ্ছেদ হলেও পুরো বিষয়টি দুই পরিবারই গোপন রেখেছে। এমনকি বিচ্ছেদ নিয়ে হৃদয় খানও কোনো মন্তব্য করতে রাজি হননি। ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে, পুরো বিষয়টি ‘ব্যক্তিগত’ মন্তব্য করেই শেষ করেছেন তিনি।

প্রসঙ্গত, নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

এরপর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান-হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগে পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়। সেই সংসারও বেশিদিন টেকেনি। এরই মধ্যে শোনা গেল তৃতীয় সংসারেও ভাঙনের খবর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।