নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা

মার্চ ২৩, ২০২৩ ৯:৪০ 👁️ ৭৮ views
Link Copied!

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে মেঘনা আলমের সাক্ষাৎ

জানা গেছে, মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

অভিনেত্রীর পরিবার তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাক্তার বলেছেন তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।

আরও পড়ুনঃ  শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও উপহার দেন এই অভিনেত্রী।

জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পার্লারের ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।