নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

১০ হাজার ৭৫৯ দিন পর লঙ্কান ক্রিকেটে এমন দৃশ্য

জুন ১৯, ২০২৫ ৩:৩০ 👁️ ৪১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : লাহিরু উদারার অভিষেক। দিমুথ কারুনারাত্নের অবসর। খবরের শিরোনাম এটুকুই ছিল গল টেস্ট শুরুর আগে। তবে ব্যাটিং ইনিংস খানিকটা এগুবার পর জানা গেল অভাবনীয় এক তথ্য। লাহিরু উদারা এবং পাথুম নিশাঙ্কা ব্যাট করতে নেমেই এমন এক ঘটনার জন্ম দিয়েছেন যেটা লঙ্কান ক্রিকেটে ঘটেনি বিগত ২৯ বছর ধরে।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ব্যাটিংয়ের বিবেচনায় উদারা এবং নিশাঙ্কা দুজনেই ডানহাতি ব্যাটার। সবশেষ এমন দুইজন ডানহাতি ব্যাটার শ্রীলঙ্কান ক্রিকেটের ওপেনিং করেছেন, এমন ঘটনা দেখা গিয়েছে আজ থেকে সাড়ে ২৯ বছর আগে।

আরও পড়ুনঃ  সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের অগ্রাধিকার

সবশেষ ১৯৯৫ সালে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ডানহাতিকে দিয়ে ইনিংস ওপেন করিয়েছিল শ্রীলঙ্কা। সেবার বক্সিং ডে টেস্টে রোশান মহানামা এবং চন্ডিকা হাথুরুসিংহে ওপেনিং করেছিলেন লঙ্কানদের হয়ে। সেবারই সবশেষ দুই ডানহাতি ব্যাটারকে একত্রে ওপেনিং করতে দেখা গিয়েছে দ্বীপরাষ্ট্রটির হয়ে।

এরপর ২৬০ টেস্ট পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দেখা গেল লাহিরু-নিশাঙ্কা জুটিকে। সময়ের হিসেবে যা ১০ হাজার ৭৫৯ দিন। এই জুটি আজ অবশ্য খুব বড় কিছু দিতে পারেনি শ্রীলঙ্কাকে। দুজনের জুটি থেকে এসেছে ৪৭ রান। অভিষিক্ত লাহিরু উদারা কট এন্ড বোল্ড হয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলামের বলে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

তাতে অবশ্য শ্রীলঙ্কার স্কোরবোর্ডে খুব একটা সমস্যা হয়নি। দ্বিতীয় উইকেটে দীনেশ চান্দিমালকে নিয়ে ছুটছেন পাথুম নিশাঙ্কা। সেঞ্চুরি পেয়েছেন নিশাঙ্কা। পূরণ করেছেন টেস্টে ১ হাজার রান। দুজনের জুটি এখন পর্যন্ত ১৩০ রান।

এই প্রতিবেদন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৭৭ রান। নিশাঙ্কা করেছেন ১০০। চান্দিমাল ব্যাট করছেন ৪৫ রানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।