স্টাফ রিপোর্টার : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন উপলক্ষ্যে আয়োজিত জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। উদ্বোধন কর্মসূচি সমন্বয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানকে যুগ্ম আহ্বায়ক করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় সহযোগিতা করবে। প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২...
Developed by BDITHOST