নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

১৯৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

জানুয়ারি ২৯, ২০২৪ ৩:৫০ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর ইসলাম (৪৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫। গ্রেফতারকৃত জাহাঙ্গীর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চককুতি ইউনিয়নের নামাটোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

রোববার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা গন্ডোগোয়ালী নিমপাড়া বাজার এলাকায় অপারেশন পরিচালনা করেন র‌্যাব।

২৯ জানুয়ারী সকাল সাড়ে নয়টায় গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৫ রাজশাহী সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানগাড়ীর পাটাতনের নিচে ফেনসিডিলসহ বিক্রয়ের উদ্দেশ্যে পুঠিয়া থানা এলাকায় দিকে আসিতেছিল। এ সময় র‌্যাব সদস্যরা ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ বিষয়ে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।