নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

২৪৩ রানে হারলো দক্ষিণ আফ্রিকা

নভেম্বর ৫, ২০২৩ ১১:২২ 👁️ ৭৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক: রান তাড়ায় বরাবরই দুর্বল প্রোটিয়ারা। বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছেও হেরেছে রান তাড়া করতে গিয়ে। এবার ২৪৩ রানের বড় ব্যবধানে হারলো দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

রোববার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারতকে ৩২৬ রানে বেধে ফেলার পর দক্ষিণ আফ্রিকার কাছ থেকে লড়াই আশা করেছিলো ক্রিকেটপ্রেমীরা। জিততে না পারুক, হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা ছিলো সবার। কিন্তু শেষে ৮৩ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।

লক্ষ্যে খেলতে নামা প্রোটিয়া ব্যাটারদের শুরুতেই চেপে ধরে ভারতীয় বোলাররা। ডানহাতি অফ স্পিনার রবিন্দ্র জাদেজা একাই তুলে নেন ৫ উইকেট।

ভারতীয় বোলারদের সামনে দ্রুত এবং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি পাওয়া প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কককে মাত্র ৫ রানেই ফিরিয়ে দেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।
১০ বল খেলে সিরাজের বলে বোল্ড হয়ে যান ডি কক। কুইন্টন ডি ককের দ্রুত ফিরে যাওয়াতেই যেন মনোবল ভেঙে পড়ে প্রোটিয়াদের।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

অধিনায়ক টেম্বা বাভুমা ১৯ বলে করেন ১১ রান। ৩২ বলে ১৩ রান করে আউট হন রাসি ফন ডার ডুসেন। ৬ বলে ৯ রান করেন এইডেন মার্করাম। ১১ বল খেলে মাত্র ১ রান করে বিদায় নেন হেনরিক্স ক্লাসেন।

ডেভিড মিলার ১১ বল খেলে করেন ১১ রান। সর্বোচ্চ ১৪ রান আসে মার্কো জানসেনের ব্যাট থেকে। কেশভ মাহরাজ ৭, কাগিসো রাবাদা ৬ এবং লুঙ্গি এনগিদি শূন্য রানে আউট হওয়ার পরই যবনিকাপাত ঘটে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের।

রবিন্দ্র জাদেজার ৫ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি এবং কুলদিপ যাদব। ১ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। বুমরাহ ৫ ওভারে ১৪ রান দিলেও কোনো উইকেট পাননি।
আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন রোহিত শর্মা-শুভমান গিল। বিশেষ করে রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৩ রান করে গিল বিদায় নিলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪০ রান।

তিনে নেমে ধীরগতির শুরু করেছিলেন কোহলি। শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন কোহলি। এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় ভারত। আইয়ার ৭৭ করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি।
ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দিনটা তার জন্য আরও একটা কারণে বিশেষ। আজ তার জন্মদিন। বার্থডে বয়ের সেঞ্চুরির সঙ্গে শেষদিকে রবীন্দ্র জাদেজার ক্যামিও, সবমিলিয়ে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।
এ নিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অলআউট করলো ভারত। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে এবং এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে অলআউট করলো ভারতীয় বোলাররা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।